পাঠাগার সম্প্রসারণ ও শিক্ষা উপকরণ

কমলগঞ্জে সৈয়দ আবদুর রহমান ও সুফিয়া রহমান ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট এর পাঠাগার সম্প্রসারণ ও শিক্ষা উপকরণ

Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)


কমলগঞ্জ উপজেলার পতন উষা ইউ.পি’র আহমদ নগর দাখিল মাদ্রাসার ‘আলহাজ্ব সুফিয়া রহমান স্মৃতি পাঠাগার’ সম্প্রসারণ এর লক্ষ্যে ২য় বারের মত ‘সৈয়দ আবদুর রহমান ও সুফিয়া রহমান ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট’কর্তৃক ষ্টীলের বুক সেলফ ও কোরআন হাদিসের বইয়ের পাশাপাশি যুগোপযোগী বইসমগ্রী এবং মাদ্রাসা ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ।

পাঠাগার সম্প্রসারণ ও শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে মিজান আনসারীর সঞ্চালনায় ও আহমদ নগর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বদরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ সোহেল আহমদ এর শশুড় মোঃ এস.আর. মশুদ আহমদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনার ভগ্নিপতি সাবেক ইউ.পি চেয়ারম্যান (নাজিরাবাদ ইউনিয়ন) সুলেমান আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাদ্রাসা ছাত্র রেদওয়ান আলম ও নাতে রাসুল পাঠ করেন মুফাচ্ছির আহমদ । প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ সোহেল আহমদের চাচাত্ব ভাই সাপ্তাহিক অর্থকাল জেলা প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির মূল কার্যক্রম শুরু হয় । আহমদ নগর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আলম চৌধুরী উনার বক্তব্য এ ধরনের মহতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ।এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক হাজী আব্দুর রহমান ও আবু বক্কর সিদ্দিক । উক্ত পাঠাগার সম্প্রসারণ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

রাজশাহী বিভাগ নিবন্ধনকৃত বেসরকারী গ্রন্থাগারের তালিকা -১

বরিশাল জেলার গ্রন্থাগারের তালিকা

পাঠাগারের প্রয়োজনীয়তা