নোয়াখালী পাবলিক লাইব্রেরী

নোয়াখালী পাবলিক লাইব্রেরী

 
“সভ্যতার অন্যতম মানদন্ড” লাইব্রেরী হচ্ছে সকল দেশের, সকল সমাজের জ্ঞান চর্চার, প্রতিভা বিকাশের অন্যতম স্থান। এ আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৃহত্তর নোয়াখালীর বৃহত্তর লাইব্রেরী যার নাম “নোয়াখালী পাবলিক লাইব্রেরী” প্রতিষ্ঠিত হয় ১৮৯৫ সালে (বাংলা ১৩০২) নোয়াখালী পুরান শহরে।

১৯৪৪ সালে যখন নোয়াখালী পুরান শহর মেঘনার ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছিল তখন লাইব্রেরীটি স্থানান্তরিত হয়ে নোয়াখালীর প্রধান শহর মাইজদী কোর্টে প্রতিষ্ঠিত হয়। শত বছরের ঐতিহ্য নিয়ে এ লাইব্রেরী এখনও জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে সর্বসাধারণের মাঝে।

নোয়াখালী মাইজদী কোর্ট শহরের প্রাণকেদ্রজর্জকোর্ট রোড চৌরাস্তার মোড়ে জেলার ঐতিহ্যবাহী টাউন হল সংলগ্ন একটি সেমিপাকা টিন সেডে নিজস্ব ঘরে বেসরকারী খাতে প্রতিষ্ঠিত এলাইব্রেরীর অবস্থান। বর্তমানে এ লাইব্রেরীর সামনের খোলাচত্তরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নানাবিধ অনুষ্ঠানাদি হয়ে থাকে।

ঐতিহ্যবাহী নোয়াখালী পাবলিক লাইব্রেরীর বর্তমান সদস্য সংখ্যা ৫৬৬জন। এর মাঝে ১৬ জন আজীবন সদস্য এবং ৫৫০জন সাধারণ সদস্য রয়েছে। এ লাইব্রেরীতে বর্তমানে প্রায় ২০,০০০ বই আছে। উপন্যাস, ছোট গল্প, ধর্মীয় বই, কবিতা, জীবনী ইতিহাস, বিজ্ঞান, স্বাস্থ্য, আইন, প্রকৌশল ও বিবিধ পাঠ্যপুস্তক। সংগ্রহ ভান্ডারে ব্রিটিশ ভারতের অনেক দুর্লভ বইও আছে। অনেক জ্ঞানপিপাসুরা তাঁদের গবেষণার পরিধি বিস্তারের জন্য এ লাইব্রেরীর সহযোগিতা গ্রহণ করেন। এ লাইব্রেরীতে বহু পুরাতন পত্র পত্রিকা সুন্দরভাবে সংরক্ষিত আছে। দৈনিক পত্রিকা ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের স্মরণিকা, ম্যাগাজিন, বার্ষিক প্রতিবেদন ইত্যাদি এ লাইব্রেরীর পাঠকদের জন্য সৌজন্য সংখ্যা হিসেবে প্রদান করা হয় এবং যা পরবর্তীতে লাইব্রেরীতে সংরক্ষণ করা হয়। প্রতিদিন গড়ে ১৮৫ জন পাঠক এ লাইব্রেরীতে পড়তে আসেন। এ লাইব্রেরীর আয়ের প্রধান উৎস হচ্ছে সরকারী ও বে-সরকারী অনুদান। এছাড়া আয়ের আরেক উৎস আজীবন ও সাধারণ সদস্যদের চাঁদা।

সরকারী, বেসরকারী এবং স্থানীয় বিত্তবানদের আরওসক্রিয় সহযোগিতা পেলে এ জেলার শত বছরের ঐতিহ্যবাহী নোয়াখালী পাবলিক লাইব্রেরী এক বিশাল জ্ঞান ভান্ডারে পরিণত হবে বলে আমরা আশা করছি। বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম এ লাইব্রেরীর সহযোগিতায় তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির ইতিহাসে বিরাট অবদান রাখবেন।

Comments

Popular posts from this blog

রাজশাহী বিভাগ নিবন্ধনকৃত বেসরকারী গ্রন্থাগারের তালিকা -১

বরিশাল জেলার গ্রন্থাগারের তালিকা

পাঠাগারের প্রয়োজনীয়তা