সবাই বই পড়ি এবং সুশীল সমাজ গঠনে প্রগতিশীল চিন্তা করি।

Written By:

Mostafa Kamal
Researcher of DCPL & BDTP / Ph.D (Study)

বাংলাদেশে প্রতিটি জেলা পর্যায়ে একটি করে সহ মোট আটষট্টিটি সরকারি গণগ্রন্থাগার রয়েছে।
এগুলোতে বইয়ের সংখ্যা একুশ লাখেরও বেশী এবং এই সংখ্যা প্রতি বছর বাড়ছে। শুধু সরকারি গ্রন্থাগার-ই নয়, বে-সরকারী এবং স্বেচ্ছাসেবী উদ্যোগে দেশের প্রতিটি প্রান্তে রয়েছে গণ-পাঠাগার। কিন্তু  গণগ্রন্থাগারগুলোতে ক্রমাগত পাঠক সমাগম হ্রাস পাচ্ছে, কিছু ‍কিছু পাঠাগারে পাঠক খুব একটা চোখে পড়ছে না।  অনেকেই বলছেন, প্রযুক্তির বিকাশের সাথে সাথে পাঠাগারে গিয়ে মানুষের বই পড়ার প্রবণতা দিনকে দিন কমে যাচ্ছে।

 যেহেতু আমি সংশ্লিষ্ঠ বিষয়ের একজন গবেষক (গবেষণার তথ্য: Developing Community Public Library & Bringing Dynamic Thinking to the People in the Society. তাই  আমি আমার গবেষণার স্বার্থে গণ-পাঠাগারের সহিত জড়িত দেশি-বিদেশী স্বেচ্ছাসেবীগণের সঙ্গে এবং লাইব্রেরীয়ানদের সঙ্গে গণ-পাঠাগারগুলিতে ক্রমাগত পাঠক সমাগম কেন কমে যাচ্ছে, এ বিষয়ে জানার চেষ্ঠা করেছি।
সংশ্লিষ্ঠ জনেরা বলছেন, আগের মতো বইয়ের পাঠক এখন আর নেই। 'মোবাইল প্রযুক্তির বিকাশের সাথে সাথে পাঠক একটু কমেছে। আগের মতো মানুষ আর এখন পাঠাগারে আসে না'। আবার অনেকেই  বলছেন, 'মূল যারা পাঠক সেই স্কুল-কলেজের ছাত্রছাত্রীরাই ক্লাসের পড়ার চাপে লাইব্রেরীতে এখন আসতে পারছে না। কেউ কেউ বলছেন,  জাতীয় ভাবেই আমাদের পাঠের অভ্যাস কমে গেছে। ছেলেমেয়েরা সব প্রযুক্তির দিকে ঝুঁকছে'।

সরকার অবশ্য নতুন পাঠক তৈরির চেষ্টা করছে। গ্রন্থাগার অধিদপ্তর এখন বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছে যার অধীনে তৃণমূল পর্যায়ে নতুন পাঠক তৈরির চেষ্টা করা হবে। আমারা যারা শিক্ষিত সমাজ বিশেষত শিক্ষকতা সহ নানাবিধ সেবা প্রদান ও উন্নয়ন কর্মকান্ডে জড়িত আছি; আমাদের প্রত্যেক দিনের কর্মসূচীর সঙ্গে “বই পড়ার”-একটি রুটিন ও অভ্যাস সম্পৃক্ত করাও পাঠক বৃদ্ধিতে সহায়তা করবে। তাই, আসুন আমরা সবাই বই পড়ি এবং সুশীল সমাজ গঠনে প্রগতিশীল চিন্তা করি।

Comments

Post a Comment

Popular posts from this blog

রাজশাহী বিভাগ নিবন্ধনকৃত বেসরকারী গ্রন্থাগারের তালিকা -১

বরিশাল জেলার গ্রন্থাগারের তালিকা

পাঠাগারের প্রয়োজনীয়তা